ফুটবল

আনচেলত্তিকে চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আনচেলত্তি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে রেফারির পাশে বসে আনচেলত্তি, বাংলাদেশি দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়া নিয়ে বহু আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কার্লো আনচেলত্তি। এরই মাঝে পাওয়া গেছে ভিন্ন আরেক খবর। আগামী মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচকে চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্প্যানিশ এক গণমাধ্যমের প্রতিবেদনের দাবি, রেড ডেভিলরা পরবর্তী মৌসুমের জন্য এরিক টেন হাগের স্থলে নতুন কোচের সন্ধানে রয়েছে। যার প্রেক্ষিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির আনচেলত্তির দিকে নজর পড়েছে।

চলতি মৌসুম শেষে আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হতে চলেছে। ইতালিয়ান এই কোচ লস ব্লাঙ্কোসদের ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন বলেই আলোচনা রয়েছে।

যদিও স্প্যানিশ ক্লাবটির ফুটবলাররা ৬৪ বর্ষী কোচের অধীনেই খেলতে চান। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং বোর্ডকে তারা বিষয়টি স্পষ্ট করেই জানিয়েছেন।

আনচেলত্তির ভবিষ্যৎ আসলে কী, এ প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। ইউরোপীয় সংবাদ মাধ্যমের দাবি, খেলোয়াড়দের ইচ্ছাকে প্রাধান্য দিতেই তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দেবে রিয়াল। চলতি মৌসুমে দলের পারফরম্যান্সের মূল্যায়নের উপরেও অনেক কিছু নির্ভর করবে।

বিষয়:আনচেলত্তি ব্রাজিল ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…