চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপ্রতিরোধ্য’ ম্যানসিটিকে থামাতে চান আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ০৯, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে ম্যানচেস্টার সিটি। টানা জয়ে টেবিলের শীর্ষে দলটি, সুযোগ আছে লিগ শিরোপা জয়ের। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সমান তালে ছুটে চলেছে গার্দিওলার দল। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সিটিজেনদের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হলেও এবার তাদের ‘অপ্রতিরোধ্য’ বলছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

সেমিফাইনালের প্রথম লেগে রাতে সিটিজেনদের আতিথ্য দেবে মাদ্রিদিস্তা বাহিনী। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ম্যাচ। মাঠের লড়াইয়ের আগে রিয়াল কোচ আনচেলত্তি মেনে নিচ্ছেন ম্যানসিটির উড়ন্ত ফর্মের কথা। আবার সিটিজেনদের বিপক্ষে জয়ের টোটকা জানা আছে ইতালিয়ান কোচের।

৬৩ বর্ষী কোচ বলেছেন, ‘ফুটবলে ম্যানসিটি এই মুহূর্তে একটি স্বয়ংসম্পূর্ণ দল। অপ্রতিরোধ্য একটি দলকে আমরা থামানোর জন্য কাজ করছি। আমাদেরও সুযোগ আছে। আমরাও ভালো অবস্থায় আছি, এমনকি গত মৌসুমের মতো একই পর্যায়ে আছি। সেটিই আমাদের প্রেরণা ও উদ্দীপনা। আর কোপা ডেল রে জয় একটি বোনাস।’

চলতি মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন প্রায় ম্লান হয়ে গেছে রিয়ালের। ‘কোপা ডেল রে’ জয়ের দুদিনের মাথায় দারুণ আত্মবিশ্বাস সঙ্গী করেই অবশ্য দলটি নামতে পারছে ইউরোপসেরার মুকুট ধরে রাখার পথে থাকতে।

ম্যানসিটিতে দুর্দান্ত ছন্দে আছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে ম্যানসিটিতে যোগ দেন ২২ বর্ষী স্ট্রাইকার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ গোল করে ফেলেছেন। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করে ইউরোপসেরার মঞ্চেও সর্বোচ্চ গোলস্কোরার তিনি।

হালান্ডকে নিয়ে রিয়াল কোচ বলছেন, ‘একজনকে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি না। সিটিতে হালান্ড থাকলেও তাদের খেলার ধরনে পরিবর্তন হয়নি। পুরো দলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তারা আসলে এমন একটি দল, বল পায়ে তারা দুর্দান্ত ও খুবই ভালো খেলে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT