চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার রিয়াল ছাড়া সবার কাছে বিস্ময়কর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৫, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন করিম বেনজেমা। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলের ড্র ম্যাচে পেয়েছেন গোলও। সোমবার লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে ফ্রেঞ্চ তারকাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে।

চলতি জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বর্ষী ফরোয়ার্ডের। সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমা আরও এক মৌসুম কাটাবেন, গতমাসে এমন আশা ছিল রিয়ালের দিক থেকে।

বিলবাওয়ের বিপক্ষে রোববারের ম্যাচের পর বেনজেমার রিয়াল ছাড়া প্রসঙ্গে বলেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচ বলেছেন, ‘তার বিদায়টা সবার কাছে বিস্ময়কর, ব্যাপারটা বুঝতে হবে। এটা ছিল তার শেষ মুহূর্তে নেয়া সিদ্ধান্ত।’

‘গতকাল সে স্বাভাবিকভাবে অনুশীলন করেছে, এবং আজ এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিষয়টা মেনে নিয়েছি। আমি সকালে তার সঙ্গে কথা বলেছিলাম। বলেছিল চলে যাচ্ছে এবং তার ভাবনার জায়গাটা বুঝতে পেরেছি।’

‘ক্লাবের পরিবর্তনের ধারা তার সিদ্ধান্তের পেছনে একটা কারণ ছিল। যা এখন চলছে এবং আগামী বছরও চলবে। এখন ভাবতে হবে আমরা কী করতে পারি। আগামী বছরের জন্য লড়াকু স্কোয়াড গড়তে হবে।’

২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন বেনজেমা। তার কাটানো ১৪ মৌসুমে রেকর্ড সংখ্যক ২৫টি ট্রফি জিতেছে রিয়াল। যার মধ্যে ৫টি ইউরোপিয়ান কাপ, ৫টি ক্লাব ওয়ার্ল্ড কাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লিগ, ৩টি কিংস কাপ এবং ৪টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড।

Reneta

৩৫ বর্ষী তারকাকে নিয়ে আনচেলত্তি আরও বলেছেন, ‘তাকে সজ্ঞানে এই মর্মে বিদায় জানাচ্ছি যে, আমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং অন্যতম সেরা স্ট্রাইকারকে কোচিং করিয়েছি। আমরা তার বিদায়ে খুশি হতে পারি না। তবে আমাদের তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।’

‘নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার সে অর্জন করেছে। ক্লাবের জন্য সে যা কিছু করেছে, সবকিছুর জন্য তাকে ধন্যবাদ জানাই। সে একজন কিংবদন্তি, অবিস্মরণীয় একজন এবং এই ক্লাবের স্মৃতিতে সে সবসময়ই থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাইবান্ধায় বোরো কাটা মাড়াইয়ের কাজ

জুন ১০, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার স্থাপন

জুন ১০, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT