বিনোদন

মুক্তির অনুমতি পেল ‘কিল হিম’

অভিনেতা অনন্ত জলিলের স্টাইলিশ লুক সহ সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা অনন্ত জলিলের স্টাইলিশ লুক সহ ‘কিল হিম’ সিনেমার অফিসিয়াল পোস্টার, যেখানে তিনি বাইকে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’। তাই অ্যাকশন ঘরনার এ ছবিটি ঈদে মুক্তিতে আর বাঁধা থাকছে না।

‘কিল হিম’ ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার বিকেলে ছবিটি আনকাট সেন্সর পায়। মঙ্গলবার ছাড়পত্র হাতে পাওয়া যাবে।

ক’দিন আগেই প্রকাশ পেয়েছে এমডি ইকবাল পরিচালিত ‘কিল হিম’র টিজার। মুক্তি পাওয়া টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এই নায়ক।

তবে অনন্ত জলিল আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে মুগ্ধ হয়ে যাবেন!

অনন্ত জলিল জানান, এটি অ্যাকশন ধাঁচের ছবি। এর জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখেছেন। বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।

বিষয়:অনন্ত জলিল কিল হিম বর্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…