চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার পর অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছাড়বেন

'বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে আর আমরা সিনেমা করবো এটা দেখতে ভালো লাগবে না'

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
বিনোদন
A A

কয়েকমাস আগে চিত্রনায়িকা বর্ষা সংবাদমাধ্যমে জানিয়েছেন, সিনেমা ছেড়ে দেবে। এই সম্পর্কে তিনি বলেন, হাতে দুই-তিনটি সিনেমা আছে। সেগুলো শেষ করে সিনেমা থেকে সরে যাবো। দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে?

এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষা। এবার তার স্বামী প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছেড়ে দেবেন। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে স্ত্রী বর্ষার মতো অনন্ত জলিলও সিনেমা ছাড়বেন বলে জানিয়েছেন।

অনন্ত জলিল বলেন, আমাদের দুই ছেলে। বড়ছেলে আটপারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ্‌। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে। আরেকবার শেষ করে মুখস্ত করবে। একজনের বয়স ১০ বছর, আরেকজনের সাড়ে ৭ বছর। বর্ষা যখন প্রথম প্রেগন্যান্ট হয়, তখন আমরা নিয়ত করেছিলাম আমাদের বাচ্চাকে মুফতি বানাবো ইনশাআল্লাহ, ওরা মদিনাতে পড়াশোনা করবে। ইসলামিক মাইন্ডে রাখবো।

সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন, আমার দুই ছেলে মানারতে পড়ে। ওখানে ইংলিশের সাথে অ্যারাবিক পড়ে। জোহর নামাজের পর ওদের ছুটি দেয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে আবার মাদ্রাসায় চলে যায় আবার এশার নামাজের পর বাসায় আসে। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে এটা দেখতে ভালো লাগবে না। আমিও চাইবো না, আমার বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে আর আমরা সিনেমা করবো, এটা দেখতে ভালো লাগবে না।

২০১০ সাল থেকে নিজের প্রযোজনায় আধুনিক সব টেকনোলোজি ব্যবহার করে সিনেমা করে আসছেন অনন্ত জলিল। সবগুলো সিনেমার তার সঙ্গে স্ত্রী বর্ষা অভিনয় করেছেন। এমনকি একাধিক সিনেমায় অনন্ত জলিল তুর্কি বা আফগানিস্তানের যৌথ প্রযোজনায় কাজ করেছেন।

এই তারকা দম্পতি জুটি অভিনীত ‘দ্য স্পাই’, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। যেখানে ভারতীয় নামকরা অভিনেতারা আছেন।

Reneta

অনন্ত জলিল বলেন, আমাদের হাতের কাছে দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা সত্তর পারসেন্ট শেষ ও কিছু বাকি আছে এগুলো শেষ করে হয়তো… আসল করোনা এবং এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এতো বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনো ‘বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন’

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় প্রতীক হারানোর শঙ্কায় মমতার তৃণমূল

জুন ২৩, ২০২৬

পাকা আমে জমলো তারকা আড্ডা!

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

জুন ২৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT