চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্বানিদের বিয়েতে তারকাদের সাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের তারকারা আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সন্ধ্যা থেকেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে প্রায় সকলেই যোগ দিয়েছেন জমকালো ভারতীয় সাজে।

বিয়েতে গুজরাটের আশাভালি শাড়িতে নজর কেড়েছেন আলিয়া। উজ্জ্বল গোলাপি রঙের এই শাড়িটি হাল ফ্যাশনের কোনো ডিজাইনার শাড়ি নয়, ১৬০ বছরের পুরনো একটি শাড়ি।

বিয়ের অনুষ্ঠানে তারকারা রঙিন পোশাক ও গহনা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

আলিয়ার শাড়িতে ছিল খাঁটি সোনা আর রূপোর কাজ। শাড়ির সাথে স্ট্র্যাপলেস ব্লাউজে মর্ডান লুক দিয়েছেন আলিয়া। সাথে ছিল মানানসই জুয়েলারি। রণবীর কাপুর পরেছেন অফ হোয়াইট শেরওয়ানি।

বিয়ের অনুষ্ঠানে দুই তারকা দুলাভাইয়ের পোশাকে সুন্দর সাজে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত রাধিকার বিয়েতে অনন্যা পান্ডে, সারা আলি খান, শানায়া কাপুররা যে লেহেঙ্গা পরে এসেছিলেন সেগুলোর ব্লাউজের পিছনে অনন্ত ব্রিগেড লেখা আছে। বাদ যায়নি অর্জুন কাপুরের জ্যাকেট। তিনি এদিন বিয়ে বাড়িতে এসেই বলেন, ‘আমার ভাইয়ের বিয়ে।’

Reneta

বিয়ের অনুষ্ঠানে তারকারা বিভিন্ন রঙের পোশাকে সাজগোজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকীয় সাজে সকলের নজর কেড়েছেন দীপিকা পাডুকোন। বাজিরাও মাস্তানি বা পদ্মাবতের মতো রয়্যাল স্টাইলে দীপিকার লুকে মুগ্ধ হয়েছেন ভক্তরা। উজ্জ্বল লাল বর্ণের আনারকলি ড্রেসের সঙ্গে ম্যাচিং জুয়েলারি, সিঁথিতে সিঁদুরে দীপিকার প্রেগনেন্সি গ্লো যেন ঠিকরে পড়ছিল। রণবীর সিংকে নেচে আসর মাতাতে দেখা গেছে স্লিভলেস কুর্তায়।

বিয়ের অনুষ্ঠানে তারকা নারী ঐশ্বর্য সাজে সোনালী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ শাহরুখ-সালমান দুজনেই পরেছিলেন ধুতির সাথে শেরওয়ানি। শাহরুখের গলায় ছিল লম্বা হার। সালমান পরেছেন ব্রোচ।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত দুই তারকা, ঐতিহ্যবাহী পোশাকে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সপরিবারে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং নম্রতা এসেছিলেন। মহেশ পরেছেন কালো শেরওয়ানি। নম্রতা ও তার মেয়ে পরেছেন অফ হোয়াইট পোশাক।

আম্বানিদের বিয়েতে গ্র্যান্ড এন্ট্রি হয় বচ্চন পরিবারের। তবে তাদের সঙ্গে না এসে আলাদা আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। তারা সকলেই সেজে ছিলেন সোনালি রঙের পোশাকে। মেয়ে শ্বেতাও গোলাপি ও পান্না রঙের পাড় দেওয়া সোনালি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন। অন্যদিকে, জয়ার পরনে ছিল শাড়ি। সোনালি জরির কাজ করা লাল পাড় কালো শাড়িতে ধরা দিয়ে ছিলেন অভিনেত্রী।

বিয়ের অনুষ্ঠানে তারকার সাজ ও পোশাক পরিহিত নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাদা করে মেয়ের হাত ধরে আম্বানিদের অনুষ্ঠানে এসে হাজির হন ঐশ্বরিয়া। সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল তার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। অন্যদিকে, মেয়ে আরাধ্য পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট।

বিয়ের অনুষ্ঠানে দম্পতি সুন্দর পোশাক পরা, রঙিন সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত-রাধিকার বিয়েতে হলুদ লেহেঙ্গায় নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। রেড কার্পেটে ফটোসেশনের সময় প্রিয়াঙ্কার লেহেঙ্গা ঠিক করে দিতেও দেখা গিয়েছে নিককে। নিক পরেছিলেন শেরওয়ানি।

লুঙ্গি স্টাইলের ধুতি পরে পরিবার নিয়ে অনন্তের বিয়েতে এসেছিলেন রজনীকান্ত। এই সুপারস্টারের সাজ নজর কেড়েছে সবার।

এক ব্যক্তির হাসিমুখে ছবি, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা।ভারতীয় লুকে ধরা দিয়েছেন তিনি। আকাশী রঙের শেরওয়ানি পরে ক্যামেরার সামনে তার চিরচেনা ‘ইউ কান্ট সি মি’ পোজ দেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে দুই তারকা সুন্দর পোশাক পরা, হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাড়িতে বাজিমাত করেছেন কার্দাশিয়ান সিস্টার্স। লাল শাড়িতে নজর কাড়েন কিম আর আইভরি রঙা শাড়িতে দারুণ দেখাচ্ছিল ক্লোয়িকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্তআলিয়াদীপিকারাধিকাশাহরুখসালমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

পরবর্তী

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন শিক্ষক নেতারা

পরবর্তী
শিক্ষক নেতারা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন শিক্ষক নেতারা

ইংল্যান্ড ফুটবল দল জিতলে খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ইউরো জিতলে রাজার কাছে ব্যাংক ছুটির আবদার

সর্বশেষ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT