চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসকে নিয়ে বিবৃতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের উদ্বেগ

এস আই সুমনএস আই সুমন
১০:৪৭ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, রাজশাহী
A A
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে চলমান মামলা স্থগিতের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নোবেল বিজয়ী এবং সুশীল সমাজের খোলা চিঠি দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে। 
সোমবার ৪ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, কয়েকজন নোবেল বিজয়ী এবং সুশীল সমাজের সদস্য গত ২৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে শ্রম আদালতে চলমান মামলা স্থগিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি দেন। এ চিঠির বিষয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দৃষ্টি আকৃষ্ট হয়। ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠি বাংলাদেশের মতো একটি স্বাধীন-সার্বভৌম দেশের বিচারব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করেন তারা। রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার জন্য এ ধরণের চেষ্টাকে গভীর ষড়যন্ত্রের বহির্দেশীয় অংশ বলে মনে করেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বৈদেশীয় অযাচিত, বেআইনি, অসাংবিধানিক ও উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এছাড়া দেশী-বিদেশী সংশ্লিষ্ট সকল মহলকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আইনানুগ বিষয়ে এ ধরণের অযাচিত ও উদ্দেশ্য প্রণোদিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য  আহ্বান জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের মিশন শুরু আজ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

মে ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস-সিএনজি সংঘর্ষে ২ যুবক নিহত

মে ২৮, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আই প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত

মে ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মানুষ

মে ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT