চাঁদপুরের শাহরাস্তির মনিপুরে গ্রামবাসীদের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে আন নুসরাহ ফাউন্ডেশন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন চাঁদপুর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. শাখাওয়াত হোসেন। এছাড়াও রোগীদের চিকিৎসা সেবা দেন পল্লী চিকিৎসক এনায়েতুল্লাহ এবং রবিউল আউয়াল।
সম্প্রতি মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিতোষী জেনারেল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন নুসরাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. কামারুজ্জামান।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন চিতোষী জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম চৌধুরী, ১৮নং পূর্ব চিতোষী ইউনিয়নের কাজী আনোয়ার হোসেন, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের শিক্ষক হোসাইন ফারুকী, চিতোষী জেনারেল হাসপাতালের মার্কেটিং অফিসার মনজুর হোসেন মিঠু, শিক্ষক নজরুল ইসলাম শিপনসহ ১৫জন স্বেচ্ছাসেবক।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম।







