দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এ দাবিতে তারা শনিবার বিক্ষোভ কর্মসূচি এবং রোববার ক্লাস বর্জন ও ছাত্র ঘর্মঘটের ডাক দিয়েছেন। কোটা বাতিলের পরিপত্র বহাল রাখার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সারাদিন শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন।







