চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জানোয়ার’ এর চেয়ে ভয়ংকর রাফীর ‘ফ্রাইডে’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
একজন নারী ফোনে কথা বলছেন, পাশে খাবার রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জানোয়ার’ ও ‘পরাণ’ এর পর সত্য ঘটনা অবলম্বনে এই সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নিয়ে আসছেন নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। সোমবার সন্ধ্যায় এলো এর ট্রেলার! যা দেখে দর্শক বলছেন, নির্মমতায় যা ‘জানোয়ার’কেও ছাড়িয়ে গেছে!

মাত্র আড়াই মিনিটের ট্রেলারেই যে নির্মাতা রাফী দেখিয়েছেন, তা দেখেই ‘ফ্রাইডে’কে ‘ভয়ংকর’ তকমা দিচ্ছেন নেটিজেনরা। ট্রেলার রিলিজের এক ঘণ্টার মধ্যেই এটি এখন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ফ্রাইডে’ ঝড় চলছে!

ট্রেলার রিলিজের সাথে নির্মাতা সতর্ক করেছেন, ‘ফিল্মটি সবার জন্য নয়!’ বলে। তাহলে কারা দেখবেন ‘ফ্রাইডে’? নির্মাতা লিখেছেন,“পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক- সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে ‘ফ্রাইডে’ দেখার জন্য আমন্ত্রণ আপনাকে।”

Banglabid

ওটিটি প্লাটফর্ম বিনজে’র জন্য নির্মিত এই ওয়েব ফিল্মটি দেখা যাবে আগামি ১ মার্চ। ট্রেলার দেখে বোঝা গেছে, এই ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তিনি আরও আগেই এই ফিল্মটি নিয়ে দর্শককে সতর্ক করেছেন।

মোশন পোস্টার রিলিজের সময় চ্যানেল আই অনলাইনকে এই অভিনেত্রী জানিয়েছিলেন,‘দুর্বল চিত্তের মানুষদের জন্য এই কনটেন্ট না। যারা দেখবে তারা যেন পরিবারের সঙ্গে বসে না দেখে, একা দেখা উচিত। কারণ এটি যে ধরনের গল্প, এতে চরম নৃশংস দৃশ্য আছে। যে কেউ এই দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারবে না। তাই প্রস্তুতি নিয়ে দেখা উচিত।’

গেল নভেম্বরে শুটিং হয়েছে ‘ফ্রাইডে’র। কাজটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘জানোয়ার-এর পর আরও একটি মর্মান্তিক সত্য ঘটনা নিয়ে বানানো এটি। কোনো কারণে হয়তো ঘটনাটি বাংলাদেশে ঘটে যাওয়ার পর আড়ালে পড়ে গেছে। জানার পর আমিও কিছুসময় স্তব্ধ ছিলাম। এই প্রথম বলছি, গল্পটি স্ক্রিনে দেখে সবাই সহ্য করতে পারবে না। কারণ এতে অনেক বেশী নির্মমতা আছে।”

Reneta

কী আছে ‘ফ্রাইডে’র গল্পে? যা এতো ভয়ংকর হতে চলেছে? আঁচ পেতে হলে দেখে নিন এর আড়াই মিনিটের ট্রেলারটি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওয়েবওয়েব ফিল্মজানোয়ারতমা মির্জাফ্রাইডেবিনজেরায়হান রাফীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেক নিউজ রোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংলাপ

পরবর্তী

জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান

পরবর্তী
নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন, নিরাপত্তা ও প্রস্তুতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT