চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালাম-কোনালের গানে শাকিব-ইধিকার রোমান্স ট্রেন্ডিংয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
বিনোদন
A A

প্রকাশের পরেই সাড়া ফেলেছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ঈদের ছবি ‘প্রিয়তমা’র গান ‘ও প্রিয়তমা’। মঙ্গলবার সন্ধ্যায় গানটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশের পর লুফে নেয় দর্শকশ্রোতা!

বিশেষ করে শাকিবকে নতুন নায়িকার সঙ্গে রোমান্টিক গানে রোমান্স দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর এ গানটি গেয়েছেন জনপ্রিয় দুই শিল্পী বালাম ও কোনাল।

এ গানটির মাধ্যমে তারা প্রথমবার প্লেব্যাক করলেন। ‘যত কথা লেখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল ও সুর করেছেন আকাশ সেন।

প্রকাশের পর মাত্র সাত ঘণ্টায় টাইগার মিডিয়ার ইউটিউব থেকে গানটি মিলিয়ন ভিউ পার করে! ২৪ ঘণ্টায় ইউটিউবে দেখেছে ২২ লাখের বেশী, পাশাপাশি শাকিবের পেজ থেকে ২৪ ঘণ্টার কম সময়ে ৩২ লাখের বেশী ভিউ হয়েছে। সেইসঙ্গে ফেসবুক ও ইউটিউবে ও প্রিয়তমা গানটি ট্রেন্ডিংয়ে আছে!

কণ্ঠশিল্পী কোনাল বলেন, আমরা এমন রেসপন্স পাবো এটা আসলে আনবিলিভেবল! সম্ভবত বাকি সব গান ছাড়িয়ে অল্প সময়ে মিলিয়ন ক্রস করেছে এটি! দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদের বিশেষ ধন্যবাদ। তারা এতো চমৎকারভাবে গানটি ওয়েলকাম করেছেন। এই অনুপ্রেরণায় আরও সুন্দর গান সামনে উপহার দিতে চাই।

এর আগে ‘প্রিয়তমা’র লুক টিজার ও বৃদ্ধ লুকের পাশাপাশি ঈদের গান ‘কোরবানি কোরবানি’ ছেড়ে বাজিমাৎ করেন শাকিব খান। এতটাই আলোচনায় আসে যে ঈদে ১০৫টি সিনেমা হলে হিমেল আশরাফ পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

Reneta

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইধিকা পালএলিনা শাম্মীকাজী হায়াৎকোনালডনপ্রিয়তমাবালামরোমান্সশহিদুজ্জামান সেলিমশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT