চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডেই রোনালদোর ভবিষ্যত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি মনে করি তিনি পারবেন। পুরো ক্যারিয়ারে বেশ কয়েকজন কোচের অধীনে নানা কৌশলে ফুটবল শৈলী দেখিয়েছেন। সবসময় পারফর্ম করেছেন। তাহলে কেন তিনি পারফর্ম করতে পারবেন না? বয়স কোনো সমস্যা নয়। যদি যথেষ্ট উপযুক্ত এবং বয়স্ক হন, এখনো ভালো পারফরম্যান্স করার জন্য আপনি যথেষ্ট।’

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মানানসই এবং ক্লাবটিতে তার ভবিষ্যৎ রয়েছে বলে এভাবে সাফ জানিয়েছেন কোচ এরিক টেন হাগ।

লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জেতা রেড ডেভিলদের শুরুর একাদশে ছিলেন না সিআর সেভেন। ৮৬ মিনিটে মার্কাস রাশফোর্ডকে বেঞ্চে বসিয়ে রেখে পর্তুগিজ তারকাকে মাঠে নামান টেন হাগ। সন্দেহবাদীরা হয়তো তাতেই জল্পনা শুরু করে দিয়েছিল, পর্তুগিজ তারকাকে নিয়ে ইউনাইটেড কোচের গুরুত্ব কমেছে। যদিও টেন হাগ নিজেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন।

Banglabid

বায়ার্ন মিউনিখে ক্রিস্টিয়ানো রোনালদো যেতে পারেন বলে খবর বেরিয়েছিল। এরপর পিএসজি, চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদের নামও আলোচনায় উঠে আসে। যদিও ক্লাবগুলোর পক্ষ থেকে তাকে দলে টানা হবে না বলে জানিয়ে দেয়া হয়।

সম্প্রতি ওল্ড ট্রাফোর্ড থেকে নিজের সম্ভাব্য বিদায় নিয়ে তৈরি হওয়া জল্পনাকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অবস্থা দৃষ্টে ধারণা করা হচ্ছে, ৩৭ বর্ষী ফুটবলার এই গ্রীষ্মে রেড ডেভিলদের ডেরা ত্যাগ করবেন।

জার্মানির এক পত্রিকা এক বিস্ফোরক খবর প্রকাশ করে। পত্রিকাটির দাবি ছিল, এজেন্ট জর্জ মেন্ডেসকে নাকি বরুশিয়া ডর্টমুন্ডে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন সিআর সেভেন।

Reneta

বহু নাটকীয়তার পর এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তার ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়া নিয়ে প্রকাশিত খবর নিয়ে জল কম ঘোলা হয়নি।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অনেকবার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়’। এবার তো বলেই দিলেন ক্লাবে তার ভবিষ্যৎ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন হাগম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপে নেই দ্রাবিড়

পরবর্তী

‘আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই’, বললেন আলিয়া

পরবর্তী
আলিয়া সুন্দর পোশাক পরা, চোখে মেকআপ, হালকা হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই', বললেন আলিয়া

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-ছেলে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-ছেলে

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT