বিনোদন

‘আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই’, বললেন আলিয়া

আলিয়া সুন্দর পোশাক পরা, চোখে মেকআপ, হালকা হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়া একটি কালো পোশাক পরা, সুন্দরভাবে পোজ দিচ্ছেন, ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের এই সময়য়ের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। একের পর এক হিট উপহার দিয়ে তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিজেই। কিন্তু তার নাম থেকে ‘নেপো কিড’ তকমা ছুটছে না কিছুতেই। এতে খুবই বিরক্ত অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই।’

‘মিড ডে’-তে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি কথা দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করবো না। আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই। এরচেয়ে বেশি আর কী বলতে পারি।’

আলিয়া আরও বলেন, ‘আমি কোথায় জন্ম নেব সেটা কীভাবে আমি নিয়ন্ত্রণ করবো? যদি আমার সন্তান অভিনয়ে পা রাখতে চায় তাহলে তাকে তার নিজের যোগ্যতা প্রমাণ করতে কঠিন পরিশ্রম করতে হবে।’

আলিয়া মনে করেন, সমালোচকদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হলো সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করা। কারণ তিনি মনে করেন, যেই জায়গায় তিনি পৌঁছেছেন, সেটার যোগ্যতা তার আছে।

বলিউডে ‘বয়কট’ ট্রেন্ডের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে একের পর এক বড় বাজেটের ছবি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও বয়কটের পরিকল্পনা করছে কিছু নেটিজেন। অনেকে আলিয়াকে ‘অহংকারী’ও বলছেন।

বিষয়:আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…