চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল চান ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নক আউটের কঠিন পরীক্ষায় নামার আগে নিজ দেশের কিংবদন্তির থেকে অন্যরকম শুভকামনাই পেলেন মেসিরা। তিনি ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। বলেছেন, রাশিয়ায় আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল দেখতে চান। সঙ্গে যোগ করেছেন, এবার শিরোপাটা উঠবে লিওনেল মেসির হাতেই।

গ্রুপপর্বে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নকআউটে উঠে গেছে আর্জেন্টিনা। নাইজেরিয়ার সঙ্গে শেষ ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত গোল ও মার্কোস রোহোর শেষদিকের গোলে আলবিসেলেস্তেদের স্বপ্নটা প্রসারিত হয়েছে।

প্রথম দুই ম্যাচে গোলশূন্য মেসি নাইজেরিয়ার বিপক্ষে ‘ডু-অর-ডাই’ লড়াইয়ে খোলস ছেড়ে বেরিয়েছেন। তার পায়ে দেখা গেছে বার্সেলোনার সেই চিরচেনা জাদু। এই মেসিকে নিয়ে আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মার্কা’কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হাল ছেড়ে দেয়ার কিছু নেই। এখনই আসল সময়, যে মুহূর্তে আমরা খেলতে শুরু করেছি। মেসির হাতে অবশ্যই বিশ্বকাপ উঠতে পারে। এটা তো কেবল শুরু হয়েছে, টুর্নামেন্টের এখনও অনেক বাকি। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

৮৬’র বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা আরও বলেছেন, ‘ফ্রান্সকে আমি অনেক সমীহ করি এবং রাশিয়ার বিপক্ষে স্পেনের লড়াইও সহজ হবে না। আমার ইচ্ছে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। আর এটা হতেই পারে। যদি দুই দল নিজেদের রাস্তায় ঠিকমতো চলে। আশা করি আর্জেন্টিনা ফাইনালে পৌঁছাবে। কিন্তু এখনও অনেক পথ যেতে হবে; নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।’

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কলুর বলদ’ কাঁদাচ্ছে, কাঁদাবে

পরবর্তী

উদ্ভাবনী আইডিয়া বাস্তবমুখি করতে ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’ কর্মশালা

পরবর্তী

উদ্ভাবনী আইডিয়া বাস্তবমুখি করতে ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’ কর্মশালা

হিগুয়েনকে বাদ দিয়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফর্মেশন

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT