চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের নির্দিষ্ট ভিসা আবেদনে নতুন শর্ত যুক্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে আবেদনকারীদের অতিরিক্ত দুটি সরকারি নথি জমা দিতে হবে। এসব নথি না থাকলে আবেদন অসম্পূর্ণ হিসেবে সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছে ঢাকায় থাই দূতাবাস।

গত বুধবার ২৬ আগস্ট দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়মে আবেদনকারী বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেখানে তার বৈধ ও সরকার-স্বীকৃত স্থায়ী বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) দিতে হবে।

পিসিসি অবশ্যই মূল ভাষায় থাকার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে। ইংরেজি অনুবাদ ছাড়া শুধু মূল ভাষায় থাকা সনদ গ্রহণ করা হবে না।

নতুন এই শর্ত বিশেষভাবে ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বা ডিটিভি-এর আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। রিমোট কর্মী, ফ্রিল্যান্সার ও দীর্ঘমেয়াদি অবস্থানকারীদের মধ্যে এই ভিসা জনপ্রিয়।

থাই কর্তৃপক্ষের মতে, আবেদনকারীদের পরিচয়, বসবাসের বৈধতা, নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই আরও জোরদার করতেই অতিরিক্ত নথি চাওয়া হচ্ছে।

এদিকে প্রযুক্তিগত ও পদ্ধতিগত হালনাগাদের কারণে রোববার (৩০ আগস্ট) থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও ফি পরিশোধের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই দিন নতুন কোনো আবেদন নেওয়া হবে না।

৩১ আগস্ট ই-ভিসা পোর্টাল চালু হওয়ার পর নতুন নিয়ম কার্যকর হবে। তখন প্রয়োজনীয় সব নথির সঙ্গে অতিরিক্ত দুটি নথিও জমা দিতে হবে। নথি ছাড়া আবেদন করলে সেটি অসম্পূর্ণ হিসেবে সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

আবেদনকারীদের ভিসার জন্য আবেদন করার আগে ই-ভিসা পোর্টালে দেওয়া প্রয়োজনীয় নথির তালিকা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে থাই দূতাবাস।

সাম্প্রতিক সময়ে পর্যটন, ফ্রিল্যান্সিং, রিমোট জব ও দীর্ঘমেয়াদি অবস্থানের সুযোগ থাকায় ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বিদেশি পর্যটক ও পেশাজীবীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বাড়তি চাহিদার মধ্যেই আবেদনকারীদের পরিচয় ও নিরাপত্তা যাচাই আরও জোরদার করতে নতুন নথি জমার এই বিধান চালু করছে থাইল্যান্ড।

ট্যাগ: ঢাকায় থাই দূতাবাসথাইল্যান্ডের ভিসানতুন নিয়মপিসিসিপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

পরবর্তী

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

পরবর্তী

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT