আন্তর্জাতিক

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

চলছে উদ্ধার অভিযান

সাগরে উল্টে যাওয়া ফেরির ছবি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

উত্তর সাইপ্রাসের উপকূলে প্রায় ২৬০ যাত্রী নিয়ে একটি ফেরি উল্টে গেছে। দুর্ঘটনার পর সেখানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্যাটামারান ধরনের ফেরিটি উত্তর সাইপ্রাসের কিরেনিয়া বন্দর থেকে ছেড়ে যায়। যাত্রা শুরুর কয়েক কিলোমিটার পর উপকূলের কাছে এটি ডুবে যেতে শুরু করে। একপর্যায়ে ফেরিটি উল্টে যায়।

ফেরিতে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর তাদের উদ্ধারে সাগরে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়:অভিযান উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…