বিনোদন

কিংবদন্তি শবনমের জন্মদিনে চ্যানেল আইয়ে ‘আম্মাজান’

চ্যানেল আই অনলাইন, শবনমের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শবনমের জন্মদিনে চ্যানেল আইয়ে ‘আম্মাজান’ অনুষ্ঠানের ছবি, যেখানে অতিথি ও দর্শকরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘আম্মাজান’ ছবিতে সর্বশেষ দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী শবনমকে! এরপর গত ২৬ বছর ধরে আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

জীবন্ত কিংবদন্তি এই অভিনেত্রীর ৮০তম জন্মদিন রবিবার (১৭ আগস্ট)। এই বিশেষ দিন উপলক্ষে চ্যানেল আইতে দেখানো হবে শবনম অভিনীত শেষ ছবি ‘আম্মাজান’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, রবিবার কিংবদন্তি শবনমের জন্মদিনে চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে৷ তারই ধারাবাহিকতায় এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’।

অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রই শুধু নয়, ‘আম্মাজান’ ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও মান্নার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে।

শবনম, মান্না ছাড়াও ‘আম্মাজান’ এ অভিনয় করেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ, দারাশিকো প্রমুখ৷

বিষয়:আম্মাজান চ্যানেল আই ডিপজল মান্না শবনম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…