চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার বন্ধুদের বাড়িতে আসা পছন্দ করেন না অমিতাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২২
বিনোদন
A A

দাম্পত্য জীবনের ৪৯ বছর পার করে ফেলেছেন বলিউডের প্রবীণ তারকা জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে অমিতাভকে নিয়ে কোন অভিযোগ না করলেও সম্প্রতি জয়া বচ্চন ফাঁস করলেন এক তথ্য। জানালেন অমিতাভ নাকি জয়ার বন্ধুদের তাদের বাড়িতে বেড়াতে আসা একদমই পছন্দ করেন না। যা নিয়ে  মেয়ে শ্বেতা বচ্চন ও নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে হাসহাসিও করেন তিনি।

সম্প্রতি নভ্যার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা’-তে হাজির ছিলেন জয়া। সঙ্গে ছিল মেয়ে শ্বেতাও। বচ্চন পরিবারের তিন জেনারেশন বেশ খোশগল্পে মাতেন সেখানে। আর সেই চ্যাট থেকেই জানা যায় জয়া বচ্চনের ৭ বান্ধবীর একটি গ্রুপ আছে। যারা বহুদিন ধরে একসাথে, কয়েক যুগ ধরে বলা চলে। যাদেরকে মজা করে বচ্চন-বাড়িতে ডাকা হয় ‘সাত সাহেলি’ বলে।

বচ্চন বাড়িতে এই ‘সাত সাহেলি’র আগমন মানে অন্যরকম এক আয়োজন। বাড়ির সবাই খুব খুশি থাকেন তাদের আগমনে। তবে অমিতাভ একটু বদমেজাজী হয়ে পড়েন। জয়া বচ্চন এই প্রসঙ্গে নভ্যাকে বলেন, ‘তোমার নানা হল, সবচেয়ে বিরক্ত। ও বলবে ‘আমাকে যেতে হবে, এক্সকিউজ মি লেডিজ।’ আর সত্যি বলতে ওরাও খুশি হয় উনি সেখানে না থাকলে।’

Banglabid

এরপরই নভ্যা তার ‘নানি’ জয়াকে জানান যে, এমনটাও তো হতে পারে তার বন্ধুরা অমিতাভের সামনে অপ্রস্তুত হয়ে পড়েন। কিন্তু এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘না না ওরা তো ওকে অনেকদিন ধরেই চেনে। কিন্তু এখন কেমন যেন ও বদলে গিয়েছে। বয়সও তো হয়েছে। আসলে কী জানো তো বয়স হলেই যে বয়স্ক-বয়স্ক হাবভাব করতে হবে তেমন নয়, আবার কেউ আছে যার বয়স হলেও বয়সের ছাপ পড়তে দেয় না।’

আর তাতেই প্রবীণ অভিনেত্রীর নাতনি আর মেয়ে মস্করা করে বলেন, তাহলে কি জয়া নিজেকে ‘তরুণী বৃদ্ধ’ বলতে চান? আর তাতে ষাটোর্দ্ধ অভিনেত্রীর জবাব দেন, ‘এই আমি মোটেই না! আমি একজন ১৮ বছরের তরুণের সঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারি।’ আর তাতে নভ্যা মেনে নেন তার নানী মোটেই ‘গ্রাম্পি গ্র্যানি’ নন।

সূত্র: বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনজয়া বচ্চনবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT