চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্রেপ্তার হলাম’ নিজেই জানালেন অমিতাভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
বিনোদন
A A

অমিতাভ বচ্চন নাকি গ্রেপ্তার হয়েছেন! শুক্রবার (১৯ মে) নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর। যার সঙ্গে সঙ্গেই বিচলিত হয়ে উঠেছে বিগ বি-র অনুরাগী মহল। কারণ অভিনেতা নিজেই নাকি এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন!

শুক্রবার দুপুরে অমিতাভ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখার পরেই ছড়ায় গুজব। কারণ ওই ছবিতে ‘শোলে’ ছবির জয়কে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে। তার মাথা ঝুঁকে রয়েছে। সঙ্গে অল্প কথায় অমিতাভ লিখেছেন, ‘গ্রেপ্তার হলাম!’ যদিও সত্যি সত্যি গ্রেপ্তার হননি অমিতাভ। তবে তার বয়স ৮০ ছুঁলেও রসবোধ যে এতটুকু কমেনি, তারই প্রমাণ দিলেন অভিনেতা।

সম্প্রতি বিনা হেলমেটে বাইক সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর সমালোচিত হন অমিতাভ। বিষয়টি মুম্বাই পুলিশের ট্র্যাফিক শাখার কানেও পৌঁছায়। পুলিশের তরফে অভিনেতাকে জরিমানাও করা হয়। পরে অমিতাভ তার ব্লগে সাফাই দিতে জানান যে পুরো বিষয়টি নিছকই মজার ছলে করা হয়েছিল। এটি মূলত ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন এইট্টি ফোর’ ছবির শুটিং ফ্লোরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল।

অমিতাভ এই ছবি পোস্ট করার পর অভিনেতার রসবোধের প্রশংসায় মেতেছেন অনুরাগীদের একাংশ। কারও মতে, অমিতাভ বচ্চনকে দমিয়ে রাখা খুব কঠিন। কেউ আবার ‘ডন’ ছবির জনপ্রিয় সংলাপ ধার করে লিখেছেন, ‘‘ডন কো পাকারনা মুশকিলই নেহি না মুমকিন হ্যায়।’’ আবার কারও কথায়, ‘‘সচরাচর এ রকম পোস্ট আপনি করেন না। কিন্তু আপনার এই পাল্টা জবাব দেওয়ার কৌশলটা অতুলনীয়।’’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অমিতাভ বচ্চনবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT