চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লতা দীনানাথ মঙ্গেশকর’ পুরস্কারে সম্মানিত হচ্ছেন অমিতাভ বচ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
অমিতাভ বচ্চন লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে। মঙ্গলবার (১৬ এপ্রিল) মঙ্গেশকর পরিবারের তরফে এ ঘোষণা করা হয়েছে।

২০২২ সালে প্রয়াত হন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। গায়িকার প্রয়াণের পর তাঁর পরিবার এবং ট্রাস্ট গায়িকার স্মৃতিতে এই পুরস্কার প্রদানের রীতি শুরু করে। যারই প্রেক্ষিতে এবছর আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার পাবেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

এর আগে গেল বছর প্রথম ব্যক্তি হিসেবে ‘লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার’ গ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছর এমন এক ব্যক্তিকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার দেওয়া হবে যিনি সমাজ এবং মানুষের মঙ্গলার্থে নানা উল্লেখযোগ্য অবদান রাখেন।

Banglabid

মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট একটি বিবৃতিতে জানানো হয়, এই পুরস্কার প্রতিবছর একজন ব্যক্তিকেই দেওয়া হবে। দেশ, সমাজ ও জনতার কল্যাণে যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, তাঁদের উদাহরণ হিসেবে সামনে আনতে এই পুরস্কার প্রদান করা হবে।

মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমিতাভ বচ্চন ছাড়াও ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত শিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন। এছাড়াও প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরি সিনেমায় তাঁদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনএ আর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘক্ষণ রোদে রেখে ১ মাসের সন্তানকে হত্যা করলেন ইনফ্লুয়েন্সার

পরবর্তী

ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা

পরবর্তী
ইরানের ডিপোতে বিমান প্রস্তুত, নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা

আঠারোতম লোকসভা নির্বাচনের জন্য ভারতের নিরাপত্তা প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আঠারোতম লোকসভা নির্বাচনকে ঘিরে ভারতজুড়ে নিরাপত্তাসহ নানা প্রস্তুতি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT