বিনোদন

আমির কন্যার রিসেপশনে থাকবেন যেসব তারকারা!

বাংলাদেশের জনপ্রিয় তারকারা আমির কন্যার রিসেপশনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির কন্যার রিসেপশনে বিভিন্ন তারকা উপস্থিত ছিলেন, ছবি তে দেখা যাচ্ছে তাদের।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ৩ জানুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন করেছেন আমির খান কন্যা ইরা খান। পাত্র তার দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখর। এদিন মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে বসেছিল এই জুটির বিয়ের আসর।

তবে মুম্বাইতে আইনি মতে বিয়ে সারলেও উদয়পুরে হবে ইরা-নূপুর জুটির জমকালো বিয়ের অনুষ্ঠান। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, ৬ থেকে ৮ জানুয়ারি উদয়পুরে জমকালো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইরা-নূপুরের। এরপর ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে একটি গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে। যেখানে আমন্ত্রিত থাকবেন বলিউডের তাবড় তাবড় সব তারকারা।

সংবাদমাধ্যমটির সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে আয়োজিত রিসেপশনের অতিথি তালিকায় নাম রয়েছে সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলা, রাকেশ ওমপ্রকাশ মেহরা সহ আরো অনেকেরই।

প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইরা-নূপুর জুটি। ২০২০ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:অক্ষয় কুমার অজয় দেবগন অমিতাভ বচ্চন আমির কন্যা ইরা খান আশুতোষ গোয়ারিকর ইরা খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…