বিনোদন

‘এক বছরে পাঁচ ব্লকবাস্টার’, সোনালি দিনগুলো স্মরণ করলেন অমিতাভ

অমিতাভের ছবি, স্মৃতি ও পুরনো দিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভের ছবি, যেখানে তিনি স্মৃতি ও পুরনো দিনের ছবি দেখছেন, এক বছরে পাঁচ ব্লকবাস্টার সিনেমার স্মৃতি উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চন একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি সিনেমা হলের বাইরে টিকেট কেনার জন্য দর্শকের লম্বা লাইন। সিনেমাটি ছিল ‘ডন’।

ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘আমার ছবি ডন-এর অগ্রিম টিকেট কেনার লাইন…! শুনেছিলাম সেই লাইন নাকি এক মাইল দীর্ঘ ছিল… ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল… ৪৪ বছর!! একই বছর মুক্তি পেয়েছিল কাসমে ওয়াদে, ত্রিশূল, মুকাদ্দার কা সিকান্দার ও গঙ্গা কি সওগাত। এক বছরে ৫ ব্লকবাস্টার্স! কোনো কোনোটি ৫০ সপ্তাহের বেশি সময় চলেছে হলে। কী দিন ছিল সেগুলো!’

অমিতাভ বচ্চন বর্তমানে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করছেন। এই ছবিতে আরও আছেন প্রভাস। তবে জানা গেছে দীপিকার অসুস্থতার জন্য সাময়িক বিরতি দেয়া হয়েছে।

অমিতাভের এরপর দেখা যাবে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই ছবিতে আরও আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও বিকাশ বেল-এর ‘গুড বাই’-তেও থাকছেন অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)


সূত্র: কইমই

বিষয়:অমিতাভ বচ্চন ইনস্টাগ্রাম ডন ব্রহ্মাস্ত্র মুকাদ্দার কা সিকান্দার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…