চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাব্যশ্রী সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন আমিরুল বাসার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
শিল্প সাহিত্য
A A

লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন ‘সাম্প্রতিক’ সম্পাদক আমিরুল বাসার। ১ আগস্ট পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা কাব্যশ্রী লেখক চক্র আয়োজিত ৩য় সাহিত্য সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয় তাকে।

পুরস্কার তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন কবি মজিদ মাহমুদ।

২০২২ সাল থেকে শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে কাব্যশ্রী লেখক চক্র। এ বছর ৬টি শাখায় ‘কাব্যশ্রী সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় শিবলী মোকতাদির, কথাসাহিত্যে দিলারা মেজবাহ, প্রবন্ধ ও গবেষণায় ড. আলী রেজা, ছোটগল্পে কথা হাসনাত, শিশুসাহিত্যে মিতুল সাইফ।

এ বছর আজীবন সাহিত্য সম্মাননা পেলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাংগঠনিক সম্মাননা পেলেন বেগম ফিরোজা খান।

আমিরুল বাসারের সম্পাদনায় ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত ‘সাম্প্রতিক’ প্রকাশিত হয়ে আসছে। বিশেষ সংখ্যার মধ্যে গল্প সংখ্যা, বাদলদিনের কবিতা সংখ্যা, মে দিবস সংখ্যা, ভাষা সংখ্যা, শ্রমিক সংখ্যা  উল্লেখযোগ্য।

Reneta

উল্লেখ্য, ২০২৪ সালে আমিরুল বাসারকে ‘ঈক্ষণ লিটল ম্যাগাজিন সম্মাননা’ও দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরুল বাসারকাব্যশ্রী পুরষ্কারপাবনা প্রেসক্লাবলিটল ম্যাগাজিন
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে সবচেয়ে উঁচু ভবনে ছোট বিমানের ধাক্কা!

জুন ২৬, ২০২৬

জলবায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত মাঠপর্যায়ে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT