রাজনীতি

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির

জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য সফর শেষে জামায়াতের আমির দেশে ফিরেছেন, এ সময় উপস্থিত নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

বিষয়:জামায়াতের আমির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…