চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ শ্রীলেখার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শ্রীলেখা ও অন্য ব্যক্তি, দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরজি কর কাণ্ডে উত্তাল এখনো পুরো পশ্চিমবঙ্গ। ধর্ষিতার বিচারের দাবি এবং প্রতিবাদে শুরু থেকেই সরব আছেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার মাঝেই অভিনেত্রী নিজেও অভিযোগ তুললেন যৌন হেনস্থার শিকার হওয়ার!

ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানান, ২০০৯ সালে দক্ষিণী ছবি ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’র অডিশনের সময়ে পরিচালকের যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি বর্ষীয়ান মালয়ালাম পরিচালক ও কেরালার চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান রঞ্জিতের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রীলেখা।

অভিনেত্রী বলেন, ‘রঞ্জিত হঠাৎই ছবির গল্প বলার জন্য আমাকে তার শোবার ঘরের দিকে ডেকে নিয়ে গেলেন। আমি ভাবলাম হয়তো ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার ওর সঙ্গে আমার তেমন বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’

Banglabid

এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমি এই ঘটনা কারও সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। এই ঘটনার পরে আমি নিজের হোটেলে চলে যাই এবং খুব আতঙ্কে সারাটা রাত কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম।’

অভিনেত্রীর এই অভিযোগের প্রতিক্রিয়াও দিয়েছেন পরিচালক। শ্রীলেখার অভিযোগকে মিথ্যে দাবি করে রঞ্জিত বলেন, ‘তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। শ্রীলেখার সঙ্গে আমি চিত্রনাট্যকার শঙ্কর রামকৃষ্ণের সামনে কথা বলেছিলাম। দুজন সহকারীও ছিল।’

শুধু তাই নয় এই অভিযোগের পর কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন রঞ্জিত। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরও সেই রাজ্যের কালচারাল অ্যাফেয়ার্সের মন্ত্রী সাজি চেরিয়ান পরিচালকের হয়েই সাওয়াল করেছেন। জানিয়েছেন শুধু মাত্র কোন অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ভারতের এমন গুণী শিল্পীর বিরুদ্ধে কো্ন কেস ফাইল করা হবে না। –কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরজি করটলি অভিনেত্রীশ্রীলেখা মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT