বিনোদন

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে বচ্চন পরিবারের পাশে ঐশ্বরিয়া

বচ্চন পরিবারের সদস্যরা একসঙ্গে ছবি তুলছেন, খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে বচ্চন পরিবারের সদস্যরা একসঙ্গে উপস্থিত, আনন্দে ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। এমনকি অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনও রটেছিল। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ কয়রে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে উপস্থিত হলেন ঐশ্বরিয়া।

‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে বসেছিল বলিউড তারকাদের মেলা। অগস্ত্যর ছবির প্রিমিয়ার নিয়ে পুরো বচ্চন পরিবার ছিল উচ্ছ্বসিত। অগস্ত্যকে পরামর্শও দিয়েছেন ঐশ্বরিয়া। একা ছবি তোলার জন্য উৎসাহিত করে বলেছেন, ‘অ্যাগি একা ছবি তোলো। অভ্যস্ত হতে হবে।’

শ্বেতা ও জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবর দীর্ঘদিনের। এবছর দিওয়ালিতে বচ্চন পরিবারের সঙ্গে ছিলেন না ঐশ্বরিয়া। অভিনেত্রীর জন্মদিন এবং মেয়ে আরাধ্যর জন্মদিনেও অভিষেককে দেখা যায়নি। এসব ঘিরেই জল্পনা শুরু হয় বিয়ে বিচ্ছেদ নিয়ে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়েন ঐশ্বরিয়া।

‘দ্য আর্চিজ’ ছবিতে অগস্ত্যর নায়িকা সুহানা। সুহানার পাশে এদিন হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এছাড়াও দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছেছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।

জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ই ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।

বিষয়:অভিষেক অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া দ্য আর্চিজ বচ্চন পরিবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…