চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টান টান উত্তেজনা, দর্শকদের মুগ্ধ করছে ‘আমি কী তুমি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

বিনোদনের স্মার্ট দুনিয়ার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। রহস্য রোমান্স প্রেম সবকিছুর সমন্বয়ে নির্মিত এই সিরিজটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। যেখানে অভিনয় করেছেন মেহজাবীন, শ্যামল মাওলা, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জুনায়েদ প্রমুখ।

আট পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটি দেখে সাইন্স ফিকশনের সঙ্গে শিহরণ জাগানো টান টান উত্তেজনা আর টুইস্ট পাচ্ছেন দর্শক। বিশেষ করে এতে অভিনয় করা মেহজাবীন চৌধুরীর দুর্দান্ত অভিনয় দেখে চোখ সরাতে পাচ্ছেন না দর্শক।

রাহাত চরিত্রে জুনায়েদ বোগদাদি ও বিশেষ এক চরিত্রে শ্যামল মাওলাও তাদের অভিনয় দিয়ে পূর্বের কাজকে ছাপিয়ে গেছেন বলে জানাচ্ছেন দর্শক।

এর আগে মেহজাবীনকে নিয়ে একাধিক দর্শক নন্দিত ফিকশন উপহার দিয়েছেন ভিকি জাহেদ। এই জুটির ক্যারিয়ারে নতুন করে যুক্ত হলো ‘আমি কী তুমি’! নতুন এই ওয়েব সিরিজে ঘটনার পটপরিবর্তন এবং অপ্রত্যাশিত সব টুইস্ট দর্শকদের ধরে রাখতে সক্ষম হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আর রোমাঞ্চ ধরে রাখা গেছে পুরোপুরি। গল্প, নির্মাণশৈলী আর দুর্দান্ত সব পারফরম্যান্সের সমন্বয়ে অসাধারণ হয়ে উঠেছে ‘আমি কী তুমি’।

গল্পে দেখা যায়, একটি মেয়ের নায়িকার হওয়ার স্বপ্নে বিভোর থাকে। যাকে কোনোভাবেই তার পুলিশ বাবা অভিনয় করতে দেবে না। কিন্তু প্রেমিক সহকারী পরিচালকের মাধ্যমে মেয়েটি বিভিন্ন প্রযোজক ও পরিচালকের কাছে যায়। শুরু হয় মেয়েটির নতুন যাত্রা, যেখানে উঠে আসে সাইন্স ফিকশন! যেখানে একটি প্রেক্ষাপটে উঠে আসে শহরে ক্রিস্টাল বল বৃষ্টি! যা দর্শকদের মনে অনেকটা বিস্ময় জাগিয়েছে এবং নির্মাতা সুনিপুণভাবে তুলে ধরেছেন।

এমন গল্পের ‘আমি কী তুমি’ দেখে দর্শক বলছেন, সত্যিই দেশের এমন গল্পে এর আগে সিরিজ নির্মিত হয়নি, যা আইস্ক্রিনের মাধ্যমে দেখা গেল। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছে ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনইন্তেখাব দিনারওয়াহিদা মল্লিক জলিতারিক আনাম খানভিকি জাহেদমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসাদিয়া ইসলাম মৌ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনেই খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬

কেন সবার মুখে মুখে প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’?

জুলাই ৩১, ২০২৬

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT