বিনোদন

বই লিখবেন অ্যাম্বার, কয়েক মিলিয়ন ডলারের চুক্তি

অ্যাম্বার বই লেখার পরিকল্পনা নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বার একটি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে বইয়ের তাকগুলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মামলায় হেরে গিয়ে এবার নতুন উদ্যোগ নিলেন অ্যাম্বার হার্ড। জানা গেছে বই লিখবেন তিনি। ‘টেল অল’ নামের বইটি লেখার জন্য কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ওকে ম্যাগাজিনে প্রকাশিত খবরে এক সূত্র জানিয়েছেন, অ্যাম্বার মনে করছেন হলিউডে তার ক্যারিয়ার শেষ। তার হারাবার কিছুই নেই। তাই তার সঙ্গে যা ঘটেছে সেগুলো পাঠকের কাছে পৌঁছে দিতে বই লিখবেন তিনি।

তবে বই লেখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে অ্যাম্বারের, এমনটাই মনে করছেন বিশিষ্ট লেখক ও আইনজীবী ড্রর বাইকেল। ওকে ম্যাগাজিনকে তিনি বলেছেন, জনির আইনজীবীরা বইটি অবশ্যই পড়বেন। অ্যাম্বার যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে আবারও তার বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। দীর্ঘ কয়েক বছর মামলাটি চলার পর গত ১ জুন জুরিবোর্ড ডেপের পক্ষে রায় দেয়।

বিষয়:অ্যাম্বার হার্ড জনি ডেপ বই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…