সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ডক্টর হাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুনরায় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ১ বছর ৬ মাসের জন্য তাকে চুক্তি ভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশের বরাত দিয়ে এ মর্মে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রদূত হিসেবে পুনরায় এ দায়িত্ব পেলেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।








