চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে কিংবা অফলাইনে নিরাপদ থাকুন সবসময়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
কর্পোরেট নিউজ
A A
Pathao Connect মোবাইল অ্যাপের মাধ্যমে নিরাপদ রাইড শেয়ারিং সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’ এবার রাইডে নিয়ে এলো আরও বেশি নিরাপত্তা! অফলাইন রাইডের ঝুঁকি নিয়ে প্রতিদিনই আমরা শুনছি নানান ঘটনা।

ফোনে চার্জ কম, ডেটা শেষ বা শুধু বাটন ফোন আছে, এমন পরিস্থিতিতে আমরা অনেকেই হুট করে হাতের কাছে থাকা রাইড নিয়ে ফেলি। ভাড়া নিয়ে কথা বলে, রাইডে উঠি, আর ধরে নিই গন্তব্যে ঠিকঠাক পৌঁছাতে পারবো। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যাটা। অ্যাপের বাইরে হওয়া এসব রাইডে নেই কোনো ট্র্যাকিং, নেই রাইডার ও ইউজারের তথ্য, এমনকি নেই আমাদের জন্য নিরাপত্তার আশ্বাস। আর তখনই ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বর্তমানে প্রতিদিনের ৬০%-এর বেশি বাইক রাইড অ্যাপের বাইরে হচ্ছে, যেখানে ইউজারদের কোনো যাচাই-বাছাই ছাড়াই ভরসা করতে হয় রাইডারের ওপর। এমন অবস্থায় ইউজার ও রাইডার উভয়েরই নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ঠিক এই সমস্যার সমাধান আনতেই পাঠাও এনেছে পাঠাও কানেক্ট একটি স্মার্ট, সহজ এবং নিরাপদ সমাধান, যা অফলাইন রাইডকেও অনলাইনের মতো সুরক্ষিত করে তোলে।

পাঠাও কানেক্ট এমন একটি ফিচার যা স্মার্টফোন বা ডেটা না থাকলেও অফলাইনে রাইডের নিরাপত্তা নিশ্চিত করে। ইউজার ও রাইডার কেউ একজন শুধু অ্যাপে নির্ধারিত কোড বা ফোন নম্বর আর ওটিপি দিয়ে রাইড কানেক্ট করলেই, সেই রাইডটি পাঠাও-এর সিস্টেমে সংযুক্ত হয়ে যায়। ফলে রাইডটি ট্র্যাকযোগ্য হয়, রাইডারের তথ্য সেইভ থাকে, এবং পাঠাও-এর সব নিরাপত্তামূলক ফিচার যেমন লাইভ লোকেশন শেয়ারিং, চালকের তথ্য, এমনকি বিনামূল্যে ট্রিপ সেফটি কভারেজও অ্যাকটিভ থাকে।

সবচেয়ে বড় কথা, পাঠাও কানেক্ট অফলাইনের মতোই ফ্লেক্সিবল। আপনি ইউজারের সাথে সরাসরি ভাড়া ঠিক করতে পারবেন, ক্যাশে পেমেন্ট দিতে পারবেন, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। অথচ সেই রাইডটি থাকবে সম্পূর্ণ নিরাপদ, ট্র্যাকযোগ্য এবং আপনার নিয়ন্ত্রণে। এখানেই শেষ নয়, পাঠাও কানেক্ট ব্যবহার করে রাইড করলে আপনি পাবেন পাঠাও পয়েন্টস! যা ভবিষ্যতের রাইডে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া পাঠাও-এর নানান অফার ও বেনিফিটও পাবেন কানেক্ট করা রাইড ব্যবহার করলে।

বাংলাদেশের মানুষের যাতায়াতে আরও সহজ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঠাও-এর এই নতুন ফিচার পাঠাও কানেক্ট। এই উদ্যোগের পেছনের ভাবনাটা খুব সহজ, নিরাপদ রাইড নিশ্চিত করতে ওয়াইফাই দরকার নেই, দরকার সঠিক টুল। দিনশেষে পাঠাও কানেক্ট মানে হলো, যেকোনো পরিস্থিতিতেও আপনার জন্য সহজ, নিরাপদ এবং সুরক্ষিত রাইডের নিশ্চয়তা।

Reneta

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল প্লাটফর্মপাঠাওপাঠাও কানেক্টরাইড শেয়ারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT