চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যার কথা ভাবছেন আলভেজ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এক বছরের বেশি সময় ধরে স্পেনের একটি কারাগারে আছেন দানি আলভেজ। যৌন হয়রানির অভিযোগে সম্প্রতি তার বিচারকার্যও সম্পন্ন করেছে স্পেনের আদালত। রায় এখনও আসেনি। শুনানির শেষ হওয়ার পর থেকে ভালো নেই সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এমনকি শঙ্কা রয়েছে আত্মহত্যারও। সে কারণে তার জন্য ‘অ্যান্টি সুইসাইড প্রটোকল’ চালু করেছে জেল কর্তৃপক্ষ।

সম্প্রতি স্পেনের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন কারাগারে আলভেজের কক্ষে থাকা আরেক কয়েদি। কৌতিনহো নামক ওই কয়েদি বলেছেন, ‘বিচারকার্য শেষ হওয়ার পর পরিস্থিতি অনুকুলে না থাকায় সে ভেঙে পড়েছে। ভীষণ হতাশায় ভুগছে। অফিশিয়াল ও এডুকেটরসরা তাকে সাহস দিচ্ছে। সে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিংবা এমন পাগলাটে কিছু করতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। সে শঙ্কা থেকে বিচারকার্য শেষ হওয়ার পরদিন অ্যান্টি সুইসাইড প্রটোকল চালু করে জেল কর্তৃপক্ষ।’

গত ৭ ফেব্রুয়ারি বার্সেলোনায় আলভেজের তিন দিনের বিচারকার্য শেষ হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলেছিল, সবকিছু আলভেজের পক্ষে থাকলে বিচারকার্য শেষ হওয়ার ১০ দিনের মধ্যে রায় চলে আসতো। তবে এরই মধ্যে সময়টা পেরিয়ে গেছে। দোষী সাব্যস্ত হলে আলভেজের সর্বোচ্চ ১২ বছরের জেল হতে পারে। বাদীপক্ষের আইনজীবীরা আলভেজের ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। অন্যদিকে আলভেজের আইনজীবী মনে করেন, সর্বোচ্চ ৪ বছর কারাদণ্ড হতে পারে।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে হয়রানি করেন আলভেজ। জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তও শেষ হয়েছে। প্রমাণও মিলেছে অভিযোগের। পরে ব্রাজিলের সাবেক ফুলব্যাকের বিরুদ্ধে ৯ বছরের জেল শাস্তি দাবি করেন স্পেনের আইনজীবীরা। বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণও দাবি করেন তারা। আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপিতে পাওয়া যায় এমন তথ্য।

৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গত বছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাআলভেজবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ

পরবর্তী

৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন

পরবর্তী

৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন

পুতিন আমার স্বামীকে হত্যা করেছে: নাভালনির স্ত্রী

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT