চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিল হয়ে উঠছে আলভেজের যৌন হয়রানি মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানি মামলা ক্রমেই জটিলতার দিকে যাচ্ছে। নতুন বোমা ফাটিয়েছেন ভুক্তভোগী দাবি করা নারীর আইনজীবী এস্টার গার্সিয়া লোপেজ। বলেছেন, ‘যৌন হয়রানির সময় সুরক্ষা ব্যবহার করেননি আলভেজ। তাতে যৌন সংক্রামক রোগ এড়াতে ভুক্তভোগীকে আলাদা চিকিৎসা নিতে হচ্ছে।’

স্পেনের একটি গণমাধ্যমের কাছে দাবিটি করেছেন লোপেজ। বলেছেন, ‘ভুক্তভোগী নাম প্রকাশ হওয়ার ভয়ে আছেন। তাকে চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। সাক্ষ্য দেয়ার পর থেকে তিনি মানসিকভাবে স্থির হতে পারেননি। তাকে ঘুমের ঔষধ দেয়া হচ্ছে।’

‘ভুক্তভোগী সেই রাতে মদ পান করেননি। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মনে রেখেছেন। কোনো দ্বিধা ছাড়াই বিবৃতিতে সব বলেছেন।’

‘সৌভাগ্যবশত, তিনি একটি অ্যাম্বুলেন্সে করে নাইটক্লাব ছেড়ে সরাসরি সেন্ট্রাল সেক্সুয়াল অ্যাসল্ট ইউনিটে যান। ফলে যৌন সহিংসতার প্রমাণ সেখানে ছিল।’

‘এমনকিছু লোক আছে যারা মনে করে তারা ভালো এবং মন্দের ঊর্ধ্বে। তবে অন্যের ক্ষতি করতে সামান্যতম ভাবে না, তাদের একজন আলভেজ। তার দ্বৈত নাগরিকত্ব আছে। যেকোনো সময় পালিয়ে যাবার শঙ্কা ছিল। তাকে গ্রেপ্তার করাটা স্পেন পুলিশের ভালো সিদ্ধান্ত ছিল।’

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ২০ জানুয়ারি দানি আলভেজের জামিন আবেদন নামঞ্জুর করেন স্পেনের একটি আদালত। সেইসঙ্গে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।

Reneta

এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেজবার্সেলোনাব্রাজিলস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT