ফুটবল

রোনালদিনহোর সাবেক দেহরক্ষী আলভেজের কারাসঙ্গী

রোনালদিনহোর সাবেক দেহরক্ষীর ছবি, কারাসঙ্গী. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদিনহোর সাবেক দেহরক্ষী আলভেজের কারাসঙ্গী, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে গত সপ্তাহ থেকে বন্দি রয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। তার বিরুদ্ধে থাকা যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থাকতে হবে কারাগারে। সেখানে কারাকক্ষ ভাগ করে থাকছেন সাবেক সেলেসাও মহাতারকা রোনালদিনহোর প্রাক্তন দেহরক্ষীর সঙ্গে।

আলভেজের কারাসঙ্গীর নাম কৌটিনহো। তিনি রোনালদিনহোর দেহরক্ষী ছিলেন। সেই সুবাধে আলভেজেরও পরিচিত তিনি। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’ ও ‘ফুটবল এসপানা’ এ তথ্য নিশ্চিত করেছে।

কারাগারের দায়িত্বশীলদের ধারণা, আলভেজকে বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে সেলে রাখা হয়েছে। যাতে মুক্তি না পাওয়া অবধি সেখানে স্বাচ্ছন্দ্য সময় কাটাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

গত ৩১ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির করেছেন বলে অভিযোগ আলভেজের বিরুদ্ধে। এরপর তাকে গ্রেপ্তার করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। তার নির্দোষ থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় গত ২১ জানুয়ারি তাকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।

তার বিরুদ্ধে থাকা মামলাটির রায়ের তারিখ নির্দিষ্ট না করায় অনির্দিষ্ট সময়ের জন্য কারাগারে কাটাতে হবে তাকে।

বিষয়:আলভেজ বার্সেলোনা ব্রাজিল রোনালদিনহো স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…