চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভারেজের পেনাল্টি বাতিল, আইন কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Football player kicking ball during match, close-up of legs and ball. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলিয়ান আলভারেজের শটটা বারের উপরের দিক স্পর্শ করে কোনরকমে জড়ালো জালে। ধারাভাষ্যকাররা বলে উঠলেন ভালো শট, স্কোরশিটে দেখা গেল ২-২। কিন্তু খানিক পর কিছুক্ষণের জন্য থমকে গেল টাইব্রেকার প্রক্রিয়া। ধারাভাষ্যকার জানালেন ভিএআর পরীক্ষায় বলে দুবার স্পর্শ হওয়ায় বাতিল হয়েছে আলভারেজের টাইব্রেকার শট। এরপরই ইউরোপীয় ফুটবলে শুরু হয় তুমুল বিতর্ক। তবে গোল বাতিলে আইন কী বলে সেটাই এখন দেখার বিষয়।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েন বোর্ড-এরপর ১৪ নম্বর আইন অনুযায়ী, পেনাল্টি শট নেয়ার ক্ষেত্রে কোনো ফুটবলার একাধিকবার বলে স্পর্শ করতে পারবেন না। মূল ম্যাচের সময় এমন হলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রি কিক’ দেবেন। টাইব্রেকারে হলে গোলটি গ্রহণযোগ্য হবে না।

নিয়মে এভাবে উল্লেখ আছে, ‘বলে একবার স্পর্শ হলে কিকার আবার বল খেলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ বলে স্পর্শ করছে।’

Banglabid

যেটির মানে, একাধিকবার যদি বলে স্পর্শ করা হয়, সেটি একই পা দিয়ে হোক বা অন্য পা দিয়ে কিংবা শরীরের কোনো অংশ দিয়ে, তাহলে তা গ্রহণযোগ্য নয়।

এই ম্যাচের রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত নেন, আলভারেজের শট নেয়ার পর শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ খানিকটা হারিয়ে আগে বাঁপাশে স্পর্শ করেন বলে। এরপর ডান পায়ে শট নেন। এরপরও বল জালে জড়াতে সমর্থ্য হন তিনি। তবে গোলটি টেকেনি।

ম্যাচের পর অ্যাটলেটিকো কোচ অবশ্য দাবি করেছেন, বলে আলভারেস দুইবার স্পর্শ করার স্পষ্ট প্রমাণ নেই। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ভিডিও দেখে এটা স্পষ্টই বোঝা গেছে।

Reneta

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে নিজেদের মাঠে কনর গ্যালাহেরের ৩০ সেকেন্ডে করা গোলে মূল ম্যাচ অ্যাটলেটিকো ১-০ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২তে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআলভারেজচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT