চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সাথে পেরে উঠল না বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্ত

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ৩-১এ জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয় পায়নি অর্পিতা বিশ্বাসের দল। ২-০তে হেরে মাঠ ছেড়েছে। প্রতিযোগিতায় শিরোপা জিততে হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করতে হবে। স্বাগতিক ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার বিকালে ভারতের সঙ্গে লড়াইয়ে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মেয়েদের চাপে রাখে ভারত। আসরের অন্যতম শক্তিশালী দলটির দারুণ সুযোগ আসে ১২ মিনিটে। ডি-বক্স লাইন থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি ভারত। গোলের জন্য বেশি সময় অপেক্ষাও করতে হয়নি তাদের। পরের মিনিটে সতীর্থের থেকে বল পেয়ে লাল-সবুজদের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে পাঠান পার্ল ফের্নান্দেজ। ১-০তে এগিয়ে যায় ভারত।

ম্যাচের ২৬ মিনিটে আরও একটি সুযোগ পায় ভারত। অনুষ্কা কুমারীর বাঁ-পায়ের শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান বেগম। ঘুরে দাঁড়াতে তেমন কোন আক্রমণই গড়তে পারেনি বাংলাদেশ। ৩১ মিনিটে প্রথম সুযোগ আসে লাল-সবুজদের। ডি-বক্সের বাইয়ে থেকে সুরভি আক্তার শট নিলে সহজে রুখে দেন ভারত গোলরক্ষক মুন্নি।

৩৫ মিনিটে বাঁ-প্রান্ত থেকে আক্রমণে যান মামনি চাকমা। ভারতের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলের সুযোগ গড়তে না পারলেও কর্নার এনে দেন বাংলাদেশকে। আলপি আক্তারের দুর্বল শট পরে বিপদমুক্ত করেন ভারত ডিফেন্ডাররা।

ম্যাচের ৪২ মিনিটে দূরপাল্লার শট নেন মামনি। লক্ষ্যে ছিল না, গোলবারের উপর দিয়ে যায় বল। পরের মিনিট পাঁচেকের মধ্যে ভারত তিনবার আক্রমণের সুযোগ তৈরি করে, প্রতিটি অফসাইডের ফাঁদে পড়ে। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতির পর দুদলই আক্রমণ পাল্টা-আক্রমণে চেষ্টা চালিয়েছে। গোল পাওয়ার মতো তেমন সুযোগ আনতে পারেনি কেউই। ৭২ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন অনুষ্কা। লাল-সবুজদের ক্রানুচিং মারমা বল ক্লিয়ার করতে গেলে ফিরতি বল পেয়ে যান অনুষ্কা। গোলের জন্য শট নিলে বাংলাদেশের জাল রক্ষা করেন ইয়ারজান।

Reneta

মিনিট তিনেক পর আলিশার কর্নার কিক থেকে পাওয়া বল জালে পাঠান বনিফিলিয়া শুল্লাই। ২-০তে এগিয়ে যায় ভারত। ৮৮ মিনিটে আরও একবার আক্রমণে যায় টিম ইন্ডিয়া। বল লক্ষ্যে না থাকায় সুফল আসেনি।

আগামী ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের সঙ্গে লড়বে অর্পিতা বিশ্বাসের বাংলাদেশ।

সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক প্রতিটি ধাপেই সাফল্য পেয়েছে বাংলাদেশের মেয়েরা, অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপায় চোখ এখন। ২০২৩ সালে একবার হওয়া অনূর্ধ্ব-১৭ সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলপিবাংলাদেশভারতভুটানমামনি চাকমামুন্নিমেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT