বিনা ফি’তে রোগী দেখেন দেশে উচ্চ রক্তচাপের একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসা ও গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার জাকির হোসেন। রংপুরে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারে নিবন্ধিত প্রায় ৩৯ হাজার রোগী মাত্র ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন তার প্রতিষ্ঠান থেকে। কিডনি, হৃদরোগসহ উচ্চ রক্তচাপজনিত অসংক্রামক বিভিন্ন রোগ নির্ণয়ে পরীক্ষা করানোর সুবিধাও দিচ্ছেন উদ্যোক্তারা, অক্ষোকৃত কম খরচে।






