বিনোদন

তারকার চেয়ে কম নয় আল্লুর মেয়ে আরহা

আল্লুর মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল আরহা ও তার বাবা. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লুর মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল আরহা ও তার বাবা, সুখী পরিবারের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা। বয়স মাত্র ৫ বছর। এই বয়সেই জনপ্রিয়তায় যেন বাবাকে ছাড়িয়ে যায় সে। মেয়ের সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে আরহার প্রশংসার পাল্লাই ভারী থাকে কমেন্টবক্সে।

‘পুস্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন আল্লু। সেই সময়ে আরহার বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। ছবিগুলোতে মনোযোগ কেড়ে নিয়েছে আরহা।

আল্লুর মেয়ে আরহা হাসিমুখে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ ইনস্টাগ্রামে মেয়ের আদুরে কিছু ক্লিপও শেয়ার করেন আল্লু। কোনোটায় দেখা গেছে কঠিন শব্দ উচ্চারণের চেষ্টা করছে আরহা। বাবা-মেয়ের লুকোচুরি খেলাও মুগ্ধ করেছে ভক্তদের। আবার কোনোটায় মেয়ের আদেশ বাধ্য বাবার মতো মানতে দেখা গেছে আল্লুকে।

সিনেমার প্রচারণার ইভেন্টেও আল্লু নিয়ে গেছেন আরহাকে। ‘পুস্পা: দ্য রাইজ’ মুক্তির আগে এক ইভেন্টে আরহা আল্লুর জনপ্রিয় সংলাপ বলে আনন্দ দিয়েছে ভক্তদের।

তারকার চেয়ে কম নয় আল্লুর মেয়ে আরহামাত্র চার বছর বয়সে আল্লু অর্জুনের হাত ধরে অভিনয় জগতে পা দিয়েছে আরহা। শিশুশিল্পী হিসেবে বাবার সঙ্গে শকুন্তলাম ছবিতে অভিনয় করেছে আরহা।

২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আল্লু। ২০১৪ সালে জন্ম নেয় আল্লুর প্রথম সন্তান আল্লু আয়ন। ২০১৬ সালে জন্মগ্রহণ করে আরহা।

বিষয়:আল্লু অর্জুন ভারত লন্ডন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…