চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদপিষ্টে নিহত সেই নারীকে নিয়ে যা বললেন আল্লু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে অনেক বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা।

তাইতো সিনেমাটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিলো অনেক বেশি। যার প্রমাণ মিলেছে প্রিমিয়ার শোতে। কিন্তু দর্শক ভক্তদের উন্মাদনা থেকেই তৈরি হয়েছে এক হৃদয়বিদারক ঘটনা।

ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক নারীর। সেই নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা সাহায্য করবেন বলে ঘোষণা দিয়েছেন পুষ্পা ২ সিনেমার নায়ক আল্লু অর্জুন।

শুক্রবার রাতে মূল ঘটনার দুইদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করেন আল্লু। ভিডিওবার্তায় আল্লু অর্জুন জানিয়েছেন, তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন। সেই সঙ্গে নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেবেন।

বৃহস্পতিবারে প্রায় ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা-২।  তার আগে বুধবার রাতে হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’এ ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো। আল্লু অর্জুন ওই থিয়েটারে উপস্থিত ছিলেন। তাকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। তার সন্তানও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে। এখনও হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর আল্লুর বিরুদ্ধে মামলা রুজু করেছে হায়দরাবাদের পুলিশ।

শুক্রবার অল্লু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘সন্ধ্যা থিয়েটারের দুর্ভাগ্যজনক ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারের প্রতি অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি। এই দুঃখে তারা একা নন। আমি যাবো তাদের সঙ্গে দেখা করতে। তাদের যেকোন সাহায্য করতে আমি প্রস্তুত।’’ এর সঙ্গে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন আল্লু।

Reneta

ওই বার্তায় তেলুগু ভাষায় তিনি বলেন, ‘‘আমরা সিনেমা বানাই, যাতে মানুষ হলে গিয়ে সেই সিনেমা দেখতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে। বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই কাজ। কিন্তু তা করার সময় আরও সতর্ক এবং আরও সাবধান হতে হবে।’’ ভক্ত এবং সিনেমাপ্রেমীদের কাছেও একই অনুরোধ করেছেন অভিনেতা।- টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'পুষ্পা ২': দ্য রুল'আল্লু অর্জুনপুষ্পা ২পুষ্পা টু
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT