চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ঘটনায় যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ ‘হাস্যকর’: জেক সুলিভান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের জেক সুলিভান বাংলাদেশের ঘটনায় মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতার পালাবদলের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে “হাস্যকর” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন অভিযোগ ভারতও বিশ্বাস করে না।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ১০ জানুয়ারি হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলিভান বলেন, ঢাকার ঘটনাগুলো নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তাদের কাছ থেকেও এমন কোনো ধারণা পাওয়া যায়নি যে, যুক্তরাষ্ট্র এ ঘটনার পেছনে রয়েছে।

সম্প্রতি এক মার্কিন নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা উঠেছিল। সুলিভান এ প্রসঙ্গে বলেন, তদন্ত কমিটির কাজ সম্পর্কে ভারত যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। বাইডেন প্রশাসনের মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত এবং তার পরেও “পূর্ণাঙ্গ হিসেব ও জবাবদিহিতা” নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Banglabid

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা মোকাবিলায় উভয় পক্ষের পরিপক্বতা ও সম্পর্কের গভীরতা প্রকাশ পেয়েছে।

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে বাইডেন প্রশাসনের কূটনৈতিক সাফল্যের একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন সুলিভান। তিনি বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত বিনিয়োগ এবং পারস্পরিক বিশ্বাসের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিরক্ষা খাতে সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন আমেরিকার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বরং এগুলো পরস্পরের পরিপূরক। এ বিষয়টি আমরা ভবিষ্যৎ প্রশাসনের কাছে জোরালোভাবে তুলে ধরব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টজেক সুলিভানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি’র নেতা-কর্মীরা

পরবর্তী

যত রেকর্ড-কীর্তি নিয়ে অবসরে গেলেন তামিম

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অবসর নেওয়ার সময় ক্রিকেট ব্যাট হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যত রেকর্ড-কীর্তি নিয়ে অবসরে গেলেন তামিম

জেসমিনের দুধজাত পণ্য উৎপাদনের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদনে জেসমিনের সাফল্য

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT