সম্পূর্ণ রাজনৈতিক কারণে বেক্সিমকো গ্রুপের ১৬টি প্রতিষ্ঠান গলা টিপে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্মীরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে ৪২ হাজার কর্মীর পক্ষে জানানো হয়েছে, ১লা ফেব্রুয়ারি থেকে বেতন-ভাতা কে দেবে এই প্রশ্নের জবাব চায় দুই লাখ পরিবার। সংবাদ সম্মেলনে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে সাড়ে ১৫ হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে; কিন্তু ৪২ হাজার কর্মীর পাওনা মেটাতে দরকার হবে ২২ হাজার কোটি টাকা। অথচ কারখানাগুলো চালু রাখলে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যাংকের দায়ও শোধ হবে। রিজভী নেওয়াজের রিপোর্ট।






