বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ করে দেওয়া ১৪টি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা ঈদের আগে শোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি আরও বলেন, বেক্সিমকোকে যেসব ব্যাংক ঋণ দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, পরবর্তী সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।
সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জাবাবে তিনি বলেন, সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেটফরওয়ার্ড। তিনি যা বলেছেন তা বুঝে শুনে বলেছেন।








