চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে স্বতন্ত্র দৌড়ে পায়েলের এই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
দুটি নারী অভিনেত্রী একটি ফুটবল ধরে দেখছেন, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে সাড়া ফেলে দেয়া ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-কে বেছে না নিয়ে অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারত থেকে পাঠানো হয়েছিলো ‘লাপাতা লেডিস’। সংক্ষিপ্ত তালিকায় যাওয়ার আগেই ছিটকে গেছে সেই ছবি!

অনেকেই তখন সমালোচনা করেছিলেন, কেন পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ না পাঠিয়ে ‘লাপাতা লেডিস’ পাঠানো হলো! ‘লাপাতা লেডিস’ ছিটকে পড়ার পর সেই সমালোচনা আবারও পোক্ত হচ্ছে!

তবে এরইমধ্যে আশার খবর হলো অস্কারের মঞ্চে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি, পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য-সহ সব বিভাগের জন্য স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে কানজয়ী ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

Banglabid

ফিল্ম ফেডারেশন ইন্ডিয়া পায়েলের এই ছবিকে বাদ দিয়ে কিরণের ছবি ‘লাপাতা লেডিস’কে বেছে নিয়েছিল। কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে সেই ছবি। তবে জুরিরা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিকে বাদ দিলেও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে এই ছবি। তাদের ঝুলিতে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার।

এটি লন্ডন ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছে। বছরের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র এবং বছরের সেরা চলচ্চিত্র বিভাগে।

কান ছাড়াও চলতি বছর গোথাম অ্যাওয়ার্ডস, নিউ ইয়র্ক ফিল্ম সার্কেল, লস অ্যাঞ্জেলস, শিকাগো ফিল্ম ক্রিকিটকস অ্যাসোসিয়েশন, সান দিয়েগো ফিল্ম ক্রিটিকস সোসাইটি, ফিনিক্স ক্রিটিকস, টরেন্টো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন, লুমিয়ের অ্যাওয়ার্ডস এবং এশিয়াকে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসাবে মনোনীত হয়েছিল এই ছবি।

Reneta

এছাড়াও ছবিটি অন্য কারণে সম্প্রতি আলোচনায় আছে। প্রতি বছর শেষে ফিরে দেখা সেরা ছবির তালিকা প্রকাশ করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বছর যে দশটি ছবিকে সেরা ছবি বলছেন, তার প্রথমটিই ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লাপাতা লেডিস'অস্কারকানপায়েল কাপাডিয়াভারতীয় সিনেমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT