অপরাধ

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: সেনাপ্রধান

সেনাপ্রধানের পক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধানের পক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন: আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতোদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকায় নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো, যোগ করেন সেনাপ্রধান।

বিষয়:নিরাপত্তা ব্যবস্থা শারদীয় দুর্গোৎসব সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…