বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস

শাহবাগে বিএনপি ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল ও সমর্থকদের সমাবেশ, জনসমাগম ও আন্দোলন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি চলছে। তবে এই কর্মসূচিতে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের কেউ অংশ নেয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।
পোস্টে তিনি লিখেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি আরও লিখেন, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






