অর্থনীতি

এনবিআরের সকল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

বিক্ষোভকারীরা আন্দোলন কর্মসূচির জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এরফলে দ্রুত শুরু হতে যাচ্ছে দেশের আমদানি-রপ্তানি।

রোববার (২৯ জুন) রাতে এই ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

এর আগে, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব খাতের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েকদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনের প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিলেন দেশের সবধরণের আমদানি ও রপ্তানি।

বিষয়:এনবিআর প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…