বাংলাদেশ

সচল মেট্রোরেলের সবক’টি স্টেশন

ঢাকার মেট্রোরেল স্টেশনে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রোরেল স্টেশনে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন, যাত্রীরা ট্রেনে উঠছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চালু হয়েছে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এই দুটি স্টেশন চালু হওয়ার মধ্য দিয়ে এখন থেকে মেট্রোরেল ১৬টি স্টেশনেই থামবে।

রোববার ৩১ ডিসেম্বর উত্তরা দিয়াবাড়ি থেকে ছেড়ে আসা মেট্রোরেলটি সকাল ৮টা ৪ মিনিটে কারওয়ান বাজার স্টেশনে এসে পৌঁছায়।

২৮ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর বিষয়টি জানিয়েছিলেন। তিনি বলেন, রোববার ৩১ ডিসেম্বর থেকে কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেলের দুটি স্টেশন চালু হলো।

এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করে নিজেদের যাত্রা নিশ্চিত করছেন।

১৩ ডিসেম্বর মেট্রো রেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।

বর্তমানের মেট্রোরেলের ১৬টি স্টেশন হচ্ছে, উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি ও বিজয় সরণি স্টেশন এবং আজ কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হওয়ার মাধ্যমে পূর্ণতা পেয়েছে মেট্রোরেল।

বিষয়:কারওয়ান বাজার মেট্রোরেল শাহবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…