চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A
ফরিদপুরে বাস চলাচল বন্ধ, রাস্তায় যানজট ও ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল ও যাত্রী তোলা নিয়ে নগরকান্দায় মিনিবাসের চালকদের সঙ্গে থ্রি হুইলারের শ্রমিকদের কথা কাটাকাটি হয়। পরে সেটি উভয়পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা ঘটনা ঘটলে বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে।

রাতে উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকেও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। এদিন দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করলে ফরিদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (২ অক্টোবর)-ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, শরীয়তপুর, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ীসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

জানা গেছে, গত সোমবার দুপুরে যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ফরিদপুরের তালমার মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক নাজমুলকে (২৫) মারপিট করে বাস শ্রমিকরা। আহত নাজমুল নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় মহেন্দ্র শ্রমিকদের হামলায় তালমার মোড় এলাকায় তিনটি বাসের কাচ ভাঙচুর ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ করেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী। পরে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাস শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালালে ফরিদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. রিপন (৪৫) আহত হয়।

Reneta

এছাড়া ৩/৪ টি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে। এরপর সোমবার সন্ধ্যা ৬টা থেকে বাস শ্রমিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিবহন মালিকরাও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখেন।

সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির নেতা মতিউর শেখ বলেন, ফরিদপুর বাস মালিক সমিতির অত্যাচারে জিম্মি দশায় রয়েছে সিএনজি চালকরা। ফরিদপুর গেলে তারা আমাদের চালকদের মারপিট করে। এছাড়া বাস মালিক সমিতির কারণে আমাদের সিএনজি-মাহেন্দ্রসহ ছোট গাড়িগুলোর রোড পারমিট পাচ্ছি না। রোড পারমিটসহ বাস মালিক সমিতির জিম্মি দশা ও অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, মহাসড়কে মাহেন্দ্র চলাচল বন্ধ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। মহাসড়কে তিন চাকার যন্ত্রযান চলতে পারবে না এ বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ হয়নি। এখন এ পথে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।

ফলে আমারা যাত্রী পাচ্ছি না। এর জন্য বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। ঢাকার যাত্রীদের কথা বিবেচনা করে শুধুমাত্র ফরিদপুর-ঢাকা রুটে বাস চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পথে সব বাস চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। অতিশ্রীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদপুরবাস চলাচল বন্ধসব রুট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT