রাখাইনের বাংলাদেশ মিশনের সবাইকে সরানো হয়েছে ইয়াঙ্গুনে

রাখাইনের বাংলাদেশ মিশনের অফিস ভবন, সুন্দর নীল রঙের, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিরাপত্তার কারণে মিয়ানমারের রাখাইনের সিত্তে শহরে বাংলাদেশ মিশন থেকে কূটনীতিকসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে ইয়াঙ্গুনে সরিয়ে নেওয়া হয়েছে। দুই দফায় মিশনের ১১ জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিত্তের বাংলাদেশ মিশনের সবাই নিরাপদে এবং ভালো আছেন। গত রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে এবং মঙ্গলবার পরিবারের সদস্যসহ ছয়জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই কূটনীতিক, তাদের পরিবার, মিশনের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।
রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল না থাকায় বর্তমানে মিশন বন্ধ রয়েছে। মিশনের নিরাপত্তার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






