বিনোদন

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

অলকা ইয়াগনিকের ছবি, তিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অলকা ইয়াগনিক একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি হালকা সবুজ শাড়ি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তী প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। সোমবার রাতে নিজেই রোগ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। সেই সঙ্গে রোগ থেকে মুক্তি পেতে সবার কাছে দোয়াও চান তিনি।

এক ইনস্টাগ্রামের পোস্টে অলকা ইয়াগনিক জানান, তিনি একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন। যার ফলে কমছে তার শ্রবণ ক্ষমতা। আর তাই বিগত কয়েকদিন ধরে তিনি নিজেকে রেখেছেন আড়ালে।

পোস্টটিতে অলকা লিখেছেন, “আমার সমস্ত ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য। কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অনুপস্থিত।”

নিজের রোগ নিয়ে তিনি আরো বলেন,“এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি কমছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা অমার জন্য প্রার্থনা করবেন।”

নিজের সমস্যার কথা জানিয়ে গায়িকা লিখেছেন, ‘চিকিৎসার পাশাপাশি মনের জোর ফেরাতেও কিছুটা সময় লেগেছে। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে আবার আপনাদের মুখোমুখি।’

অলকা তার এই পোস্টে জোরে মিউজিক শোনা ও হেডফোনে খুব উচ্চ আওয়াজ রাখা থেকেও বিরত করেন নিজের অনুরাগীদের। অলকার সেই পোস্টে সোনু নিগম থেকে শুরু করে বলিউডের তারকা শিল্পীরাও মন্তব্য করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

বিষয়:অলকা ইয়াগনিক গায়িকা বলিউড রোগ সোনু নিগম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…