ক্রিকেট

পাকিস্তানের নির্বাচক কমিটিতে আলীম দার

বাংলাদেশ ক্রিকেট কোচ স্ট্যান্ডিং অবস্থানে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ মাঠে দাঁড়িয়ে আছেন, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের নির্বাচক কমিটিতে নাম লেখালেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আলীম দার। ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে প্রথম টেস্ট হারের পর তাকে নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে। তার সাথে কমিটেতে আছেন আকিব জাভেদ ও আজাহার আলী।

নির্বাচক মণ্ডলীতে আগে থেকেই সদস্য আছেন আসাদ শফিক ও বিশ্লেষক হাসান চিমা।

৫৬ বর্ষী পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আলীম দার গতবছর আম্পায়ার পেশাকে বিদায় জানিয়েছেন। ২০০৩ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের পেশা শুরু তার। ২০২৩ সালের মে মাসে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার মিরপুর টেস্ট দিয়ে সেই পেশাকে বিদায় জানান।

ওয়ানডেতে ২০০০ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আম্পায়ারে অভিষেক হয় দারের। ২০২৩ সালের জুলাইতে ওয়ানডেকেও বিদায় বলে দেন তিনি। ২০০৯ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তানের টি-টুয়েন্টি দিয়ে ছোট সংস্করণে আম্পায়ারিং অভিষেক ছিল। এবছরের জুলাইতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে এই সংস্করণেও বিদায় বলে দেন।

আলীম দার ক্যারিয়ারে মোট ১৭২টি টেস্ট, ২৯৯টি ওয়ানডে এবং ৯১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টির পাশাপাশি ৫টি টি-টুয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন।

বিষয়:আইসিসি আজাহার জাভেদ পাকিস্তান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…